পোষ্যকে একা রেখে সন্ধ্যায় বন্ধুর বাড়ি যাওয়ার কথা রয়েছে? ওর জন্য কী কী ব্যবস্থা করবেন?

21st December 2023 7:44 pm Country News
পোষ্যকে একা রেখে সন্ধ্যায় বন্ধুর বাড়ি যাওয়ার কথা রয়েছে? ওর জন্য কী কী ব্যবস্থা করবেন?


বড়দিন এখনও আসেনি। তার আগেই শহর জুড়ে যেন উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। ধর্মতলা চত্বর, বো ব্যারাক, নিউ মার্কেট থেকে পার্ক স্ট্রিট চত্বর— সর্বত্র লোকে লোকারণ্য। তিলধারণের জায়গা নেই। তবু এর মধ্যেই এক দিন পরিবারের সকলকে নিয়ে রেস্তরাঁয় খেতে যাওয়ার কথা। শহরের সব রেস্তরাঁয় পোষ্যদের নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাই কিছু ক্ষণের জন্য তাকে বাড়িতে রেখেই আসতে হবে। কিন্তু এর আগে পোষ্যকে একেবারে একা রেখে কোথাও যাননি বলে চিন্তা হচ্ছে? পশু চিকিৎসকেরা বলছেন, বেশি দিনের জন্য কোথাও গেলে পোষ্যকে সঙ্গে নিয়ে যাওয়াই ভাল। তবে শহরের মধ্যে কিছু ক্ষণের জন্য যদি তাদের একা বাড়িতে রেখে কোথাও যেতে হয়, তা হলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। 

পোষ্যকে একা রেখে বাইরে বেরোনোর আগে কী কী করবেন?

 

১) কাছের, চেনা মানুষদের দেখতে না পেলে পোষ্যদেরও উদ্বেগ হয়। একাকিত্বে ভোগে তারাও। তাই তাদের মন ভাল রাখতে প্রচুর খেলনা রাখতে পারেন। যাতে প্রিয়জনের অনুপস্থিতিতে তাদের মনখারাপ না হয়।

২) পোষ্যকে একটি নির্দিষ্ট ঘরে রাখুন। সারা বাড়ির মধ্যে ঘোরার সুযোগ পেলে সেই সুযোগ হাতছাড়া করবে না তারা। সঠিক প্রশিক্ষণ না থাকলে সারা বাড়ি লন্ডভন্ড করে দিতে পারে তারা। তার চেয়ে একটি ঘরেই অনেক খেলনা দিয়ে পোষ্যের মন ভরিয়ে রাখার চেষ্টা করুন।

 

৩) বাড়িতে কেউ না থাকলে পোষ্যদের খাবারের যেন কোনও অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে, যিনি সময় মতো এসে জল এবং খাবার দিয়ে যাবেন। কিংবা আলাদা আলাদা পাত্রে পর্যাপ্ত খাবার ও জল গুছিয়ে রেখে যান।

৪) লোকজনের মধ্যে থাকতে পছন্দ করে পোষ্যরা। বাড়িতে কারও গলা শুনতে না পেলে মনমরা হয়ে পড়ে তারা। পোষ্য বাড়িতে একা থাকলে তাদের জন্য টেলিভিশনটি চালিয়ে যেতে পারেন। এই ফন্দি কাজে লাগিয়ে তাদের একাকিত্ব দূর করা যেতে পারে।

 

৫) পোষ্যকে বাড়িতে একা রাখার আগে তাকে বাইরে থেকে ঘুরিয়ে আনুন। পোষ্যকে নিয়ে সকাল-বিকেল পার্কে ঘুরতে গেলে সাধারণত বেল্ট দিয়ে বেঁধেই রাখেন। কিন্তু ঘরে যদি পোষ্যকে একেবারে একা রেখে কোথাও যেতে হয়, সে ক্ষেত্রে বাঁধন খুলে রাখাই ভাল। তাঁদের নিজস্ব পরিসরে ঘোরাফেরা করতে দিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।