এক বাড়িতে বাস বিজয়-রশ্মিকা, তবু কেন বিয়েতে অনীহা?

18th January 2024 7:18 pm Country News
এক বাড়িতে বাস বিজয়-রশ্মিকা, তবু কেন বিয়েতে অনীহা?


দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রশ্মিকা মন্দনার প্রেমের খবর এত দিনে বিনোদন জগতের ‘ওপেন সিক্রেট’। যদিও তাঁদের সম্পর্কের কথা কখনওই জনসমক্ষে স্বীকার করেননি তাঁরা। এই মুহূর্তে ‘অ্যানিম্যাল’-এর সাফল্য চেটেপুটে উপভোগ করেছেন রশ্মিকা। কানাঘুষো শোনা যাচ্ছিল, ফেব্রুয়ারি মাসে বিজয় এবং রশ্মিকা নাকি বাগ্‌দান সারতে চলেছেন। এই প্রথম নয়, মাঝেমধ্যেই তাঁদের বিয়ের খবর শোনা যায়। কিন্তু সে সব নিয়ে কখনওই কোনও প্রতিক্রিয়া দেননি যুগলে। বেশ কয়েক বছর ধরেই একত্রবাস করেন তাঁরা। তবু বাগ্‌দান থেকে বিয়ে— সবতেই অনীহা তাঁদের।

নতুন বছর উদ্‌যাপনের জন্য দেশের বাইরে ছিলেন বিজয়। গত সপ্তাহে নিজের ভ্রমণের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা। সেই ছবিতে অবশ্য তাঁর সঙ্গে রশ্মিকা ছিলেন না। প্রায় একই সময় অভিনেত্রীও তাঁর বিদেশ সফরের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তা দেখে নেটাগরিকদের একাংশের অনুমান, নতুন বছরের আগে যুগল হয়তো একসঙ্গেই বিদেশ সফর করেছিলেন। বিজয় ও রশ্মিকা দীর্ঘ দিন সম্পর্কে রয়েছেন বলে খবর। ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের জুটিও পছন্দ করেছেন দর্শক। তাঁদের নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। ‘অ্যানিম্যাল’-এর প্রচার চলাকালীন বিজয়-রশ্মিকার একত্রবাস নিয়ে মন্তব্য করে বসেন খোদ রণবীর কপূরও। তবে যুগলের নাকি এখনই বিয়ের ইচ্ছে নেই। তাঁদের ঘনিষ্ঠ সূত্রের খবর, বিজয়-রশ্মিকা নিজেদের জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। যত ক্ষণ পর্যন্ত কিছু পাকাপাকি হচ্ছে, প্রকাশ্যে কিছুই বলতে চান না তাঁরা। এ ছাড়াও এই মুহূর্তে একগুচ্ছ কাজের প্রস্তাব রয়েছে দু’জনের হাতেই। তাই আপাতত বিয়ের কোনও পরিকল্পনাই নেই এই জুটির।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।