জলেও ধুতে হবে না রোদেও শুকোতে হবে না কম্বল পরিষ্কারের রইল ৩টি স্মার্ট টিপস

25th January 2024 8:30 pm Country News
জলেও ধুতে হবে না রোদেও শুকোতে হবে না কম্বল পরিষ্কারের রইল ৩টি স্মার্ট টিপস


শীতের সময়ে বাড়তি উষ্ণতার জন্য প্রয়োজন হয় লেপ-কম্বলের। কিন্তু এগুলো পরিষ্কার করতে গেলে বাঁধে বিপত্তি। কারণ কম্বল ধোওয়া কিংবা লেপ রোদে দেওয়া বেশ ঝামেলার। আবার শীতের এই সময়ে রোদের দেখাও মেলে না সবদিন। এখন যদি আপনি জানতে পারেন যে জল কিংবা রোদ ছাড়াই লেপ-কম্বল পরিষ্কার করা যায় তাহলে কি অবাক হবেন?শুনে অবাক লাগলেও এটি সত্যিই করা সম্ভব। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

১. বেকিং সোডা ব্যবহার

শীত নিবারণের জন্য মোটা মোটা কম্বল বের করা হয়েছে নিশ্চয়ই? এখন এগুলো নিয়মিত পরিষ্কার ও জীবাণুমক্ত করা কিন্তু জরুরি। নয়তো সেখানে ময়লা ও জীবাণু জমে আপনার অসুখের কারণ হতে পারে। এক্ষেত্রে রোদ কিংবা জলের প্রয়োজন নেই। আপনাকে সাহায্য করতে পারবে বেকিং সোডা। প্রথমে কম্বলটি ভালোভাবে নিচে বিছিয়ে দিন। এরপর ছাঁকনিতে বেকিং সোডা ভালো করে কম্বলের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন। আধা ঘণ্টা পর ব্রাশের সাহায‍্য কম্বলটি ভালো করে ঘঁষে নিন। এভাবে কম্বল পরিষ্কার হওয়ার পাশাপাশি ব‍্যাক্টেরিয়া মুক্ত হবে।

২. গোলাপজল ও ভিনেগারের স্প্রে

দীর্ঘদিন ব্যবহারের ফলে এবং না ধোওয়ার কারণে অনেক সময় কম্বলে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। এর সমাধানে আপনাকে সাহায্য করতে পারে গোলাপজল ও ভিনেগার। সেজন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে একটি স্প্রে বোতল নিয়ে তাতে গোলাপজল ও ভিনেগার মিশিয়ে নেওয়া। এরপর সেই তরল মিশ্রণ কম্বলে ভালো করে স্প্রে করুন। কম্বলটি কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন। এতে কম্বলের দুর্গন্ধ দূর হবে সহজেই।

৩. ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার

কম্বল পরিষ্কারের আরেকটি চমত্‍কার উপায় হতে পারে এটি। আপনার বাড়িতে যদি ভিনেগার ও বেকিং সোডা থাকে তাহলে আর চিন্তা করতে হবে না। এগুলো দিয়েই আপনার কম্বল পরিষ্কার করা যাবে সহজে। সেজন্য একটি পাত্রে ভিনেগার, বেকিং সোডা এবং জল নিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণ কম্বলে ছিটিয়ে দিন। এখন তোয়ালে দিয়ে ক্যাসেরোলের ঢাকনা বা সীসা মুড়ে তার সাহায্যে কম্বলটি ভালোভাবে ঘঁষে নিন। তারপর শুকানোর জন্য বাতাসে ছড়িয়ে দিন। এতে কম্বল পরিষ্কার হবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।