শীতে শাল দিয়ে করুন সুন্দর মনকাড়া স্টাইল

2nd February 2024 10:29 pm Country News
শীতে শাল দিয়ে করুন সুন্দর মনকাড়া স্টাইল


শীতের ফ্যাশনে একটু ট্র্যাডিশনাল ছোঁয়া রাখতে বর্তমানে অনেকেই শাল করে থাকেন। এই সময় শাড়ি,সালোয়ার কমেজ থেকে শুরু করে গাউন কিংবা ওয়েস্টার্ন সবকিছুর সঙ্গেই দারুন মানায় শাল। তবে আপনি কিভাবে শালটি ক্যারি করছেন তা জানতে হবে আগেই।তাই আপনিও যদি শাল লাভার হয়ে থাকেন,তাহলে এই শীতে ৪ ধরনের শাল দিয়ে স্টাইল করতে পারেন। আসুন জেনে নিন শাল ব্যবহারের ক্ষেত্রে কোনগুলো বেছে নেবেন-

অ্যাম্ব্রোয়েডারি সিল্কের শাল:

বর্তমানে অ্যাম্ব্রোয়েডারি কারুকার্যকে গুরুত্ব দিচ্ছেন অধিকাংশ ফ্যাশনিস্তা। তাই আপনিও যদি ট্রেন্ডে থাকতে চান। তাহলে অ্যাম্ব্রোয়েডারি সিল্কের চাদর কালেনশনে রাখতে ভুলবেন না।ফ্লোরাল অ্যাম্ব্রোয়েডারি বা অ্যাবঅবস্ট্রাক্ট মোটিফের এমব্রয়ডারি ওয়ার্ক করা চাদর আপনাকেও বেশ মানবেন।

রঙিন উলের শাল:

এ ধরনের শাল দেখতে বেশ সুন্দর হয়। সব রকম পোশাকের সঙ্গে স্টাইলও করা যায়। আপনি কুর্তির সঙ্গেও যেমন এই শাল পরতে পারেন,তেমনই জিন্স ও টপের সঙ্গেও স্টাইল করতে পারেন।এমনকি এই শালকে টপের উপর দিয়ে পরে কোমরে বেল্ট লাগিয়ে নিলেই স্টাইলিশ একটি লুক ক্রিয়েট করে ফেলতে পারেন।

স্টেটমেন্ট ভেলভেট শাল:

এ ধরনের শালে ওয়েস্টার্ন ট্র্যাডিশনের ছোঁয়া থাকে। তাতে তো এমন শাল পশ্চিমী পোশাকের সঙ্গে ক্যারি করতে পারবেন অনায়াসেই।এক্ষেত্রে বেছে নিতে পারেন ভেলভেট শাল,যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই তবে। এমনকি আপনার সৌন্দর্যকেও বাড়াবে বহুগুণ।

বোহেমিয়াল ফ্রিঞ্জড শাল:

ইজি লুকের জন্য এমন শাল আপনার সংগ্রহে রাখতেই হবে। ট্রয়াডিশনাল কুর্তি বা কামিজের সঙ্গে এমন শাল পরাই যায়,আবার জিন্স-টপের সঙ্গেও মানানসই।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।