বিয়ের পিঁড়িতে বসেছেন ফুলকি সিরিয়ালের নায়ক নিজের মুখেই দিলেন সুখবর

4th February 2024 11:34 pm Country News
বিয়ের পিঁড়িতে বসেছেন ফুলকি সিরিয়ালের নায়ক নিজের মুখেই দিলেন সুখবর


গত ডিসেম্বর মাস থেকে টেলিপাড়ার একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। সন্দীপ্তা সেন থেকে শুরু করে দর্শনা বণিক, এই তালিকায় রয়েছে একাধিক টেলি অভিনেতা অভিনেত্রীদের নাম।এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিষেক বসু, পাত্রী জনপ্রিয় অভিনেত্রী সুরভী মল্লিক।বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করার মাধ্যম দিয়ে জনপ্রিয়তা পেতে শুরু করেন অভিষেক। এরপর নেতাজি, গঙ্গারাম, আলতা ফড়িং সহ একাধিক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিষেককে।অভিনেত্রী সুরভী মল্লিকও হলেন টেলি পাড়ার বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। 'হরগৌরী পাইস হোটেল', 'ইরাবতীর চুপ কথা' সহ আরো বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে সুরভীকে। 'গঙ্গারাম' সিরিয়ালে কাজ করার সুবাদেই প্রথম আলাপ হয় এই তারকা জুটির। বন্ধুত্ব খুব শীঘ্রই প্রেমে পরিণত হয়। সম্পর্ক নিয়ে কখনোই লুকোচাপা করতে দেখা যায়নি এই তারকা যুগলকে।বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করায় অভিষেক বলেন, সুরভীর সঙ্গে জীবনে নতুন ইনিংস শুরু করার জন্য তৈরি তিনি। পর্দায় এতবার বিয়ে করে ভীষণ ক্লান্ত তিনি। এবার বাস্তব জীবনেও বিয়েটা করে ফেলতে চান তিনি। গত বছরই বিয়ে করার ইচ্ছে ছিল কিন্তু নানা কারণবশত হয়ে ওঠেনি। এই বছরই তাই শুভ কাজটি করে ফেলতে চান তিনি। তবে বিয়ের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।প্রসঙ্গত, 'সীমারেখা' ধারাবাহিকে অভিনয় করার সময় সহ অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা। এই দুই অভিনেতা-অভিনেত্রীর প্রেম পর্ব নিয়ে বহু চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আচমকাই বিচ্ছেদের পথে হাঁটেন দিয়া এবং অভিষেক। দিয়ার সঙ্গে ব্রেকআপ হওয়ার কিছু মাস পর সুরভীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।