ইউরোপ জুড়ে ‘প্যারট ফিভার’-এর হানা, মৃত্যু পাঁচ জনের, কী এই রোগ?

10th March 2024 8:55 am Country News
ইউরোপ জুড়ে ‘প্যারট ফিভার’-এর হানা, মৃত্যু পাঁচ জনের, কী এই রোগ?


ইউরোপের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়াচ্ছে সিটাকোসিস বা ‘প্যারট ফিভার’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) রিপোর্ট অনুসারে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, সুইডেন এবং নেদারল্যান্ডসে ‘প্যারট ফিভার’-এ আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে মূলত সংক্রমিত পাখিদের থেকেই থেকেই এই রোগ ছড়াচ্ছে। মূলত গত বছরের শেষের দিক থেকেই এই সংক্রমণের প্রকোপ বেড়েছে ইউরোপ জুড়ে।

সিটাকোসিসে আক্রান্ত হলে মূলত রোগীর ফুসফুসে সংক্রমণ শুরু হয়। ক্ল্যামিডোফিলা সিট্যাকি নামক ব্যাক্টেরিয়ার কারণেই এই রোগ হয়। এই ব্যাক্টেরিয়াগুলি সাধারণত পাখিদের শরীরে দেখতে পাওয়া যায়। মানুষ যখন পাখিদের সংস্পর্শে আসে তখনই ব্যাক্টেরিয়াগুলি পাখির শরীর থেকে মানু‌ষের শরীরে সংক্রমিত হওয়ার সুযোগ পায়। যাঁদের বাড়িতে পোষ্য পাখি রয়েছে, যাঁরা খামারে কাজ করেন, বাগানের কর্মচারীদের মধ্যেই এই সংক্রমণের ঝুঁকি বেশি।

 

কী কী উপসর্গ?

১। মাথা যন্ত্রণা

 

২। তীব্র জ্বর

 

৩। মাঝে মধ্যেই কাঁপুনি দিয়ে ওঠা

 

৪। অস্থিসন্ধির ব্যথা

 

৫। পেশিতে যন্ত্রণা

 

৬। শুকনো কাশি

 

হু-এর রিপোর্ট অনুযায়ী ক্ল্যামিডোফিলা সিট্যাকি ব্যাক্টেরিয়া শরীরে প্রবেশ করার পাঁচ থেকে ১৪ দিন পর সিটাকোসিসের উপসর্গগুলি শরীরে দেখা দিতে শুরু করে। সময় মতো ধরা পড়লে বিশেষ কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহারে এই রোগ ঠেকিয়ে রাখা সম্ভব হচ্ছে, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। সময় মতো ওষুধ গ্রহণ করলে রোগীর ফুসফুসে সংক্রমণ নিউমোনিয়ার পর্যায় পৌঁছতে পারে না। চিকিৎসকেরা জানিয়েছেন, একটি মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে সরাসরি এই ব্যাক্টেরিয়া সংক্রমিত হতে পারে না।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।