বিদ্যুৎ সাশ্রয় করতে কীভাবে চালাবেন এসি? টিপস দিলেন মমতা

24th April 2024 7:27 pm Country News
বিদ্যুৎ সাশ্রয় করতে কীভাবে চালাবেন এসি? টিপস দিলেন মমতা


লু বইছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই। ঘরে ঘরে এসি চলছে। লাফিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। এরকম পরিস্থিতিতে কীভাবে বিদ্যুৎ বাঁচাবেন, টিপস দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেও সেই নিয়ম মেনে চলেন বলে নির্বাচনী প্রচারসভা থাকে জানালেন মমতা।তৃণমূল সুপ্রিমোর কথায়, “অনেকে ১৭-তে চালিয়ে দেয় এয়ার কন্ডিশনার মেশিনটা, দার্জিলিংয়ে থাকবে বলে।” এর পরই তিনি মনে করিয়ে দেন বিদ্যুতের চাহিদা বাড়ছে। সঙ্গে তাঁর সংযোজন, “আমি এতো এসি ইউজ করি না। যে ঘরে আমি থাকি সেখানে আমি এসি ইউজ করি না। আর বাইরে থাকলেও সাতাশের নিচে চালাই না।” গবেষকদের কথা উল্লেখ করে মমতার দাবি, সাতাশের নিচে এসি চালানো উচিত নয়। তৃণমূল সুপ্রিমোর কথায়, “যত্রতত্র বিদ্যুৎ, জলের অপচয় করবেন না। মনে রাখবেন, বিদ্যুৎ-জল অপচয় করতে থাকলে সঞ্চিত ভাণ্ডার একদিন শেষ হয়ে যাবে।”গরমের কথা বলতে গিয়ে কমিশনকেও তুলোধোনা করেছেন মমতা। গরমে হাঁসফাঁস করছে দেশ। এর মধ্য়েই তিনমাস ধরে চলছে নির্বাচনী প্রক্রিয়া। এর আগে প্রতিবার মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে লোকসভা ভোট শেষ হয়ে যায়। কিন্তু এবার ভোটগণনা ৪ জুন। দাবদাহের মধ্যে তিনমাস ধরে কেন নির্বাচন করা হচ্ছে প্রশ্ন তুলে মমতার দাবি, বিজেপিকে সন্তুষ্ট করতেই এই ব্যবস্থা করেছে কমিশন। গরমের মধ্যে তিন সপ্তাহের বেশ সময় ধরে ‘বাড়ি ছাড়া’ মমতা। তিনি নিজেই সে কথা জানালেন প্রচার সভায়। মমতা জানান, “৩১ মার্চ থেকে আমি বাড়ি ছাড়া। দুবার শুধু গিয়েছিলাম। বাড়ি সঙ্গে এখন কার্যত আমার কোনও সম্পর্ক নেই আমার।” দাবদাহের মধ্যে তিনি কতটা কষ্ট করে নির্বাচনী প্রচার করছেন, এদিন সেকথা তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।