ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। কালিম্পং জেলা এবং দায়রা আদালতের কার্যালয়ে চাকরির সুযোগ সামনে এল। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।শূন্যপদইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৩৭টি।বেতননূন্যতম বেতন ধার্য করা হয়েছে ১৭ হাজার টাকা। সর্বোচ্চ বেতন ৮২ হাজার ৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে।
বয়সসীমা
১৮ বছর থেকে ৪০ বছর বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদে অনলাইনে kalimpong.dcourts.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৭মে ২০২৪।
কালিম্পং জেলা এবং দায়রা আদালতে নিয়োগ দেওয়া হবে।