জনপ্রিয় Nord সিরিজের নয়া ফোন আনছে OnePlus পাবেন পুরো মনের মতো ফিচার্স

13th May 2024 9:18 pm Country News
জনপ্রিয় Nord সিরিজের নয়া ফোন আনছে OnePlus পাবেন পুরো মনের মতো ফিচার্স


ওয়ানপ্লাস গত বছর লঞ্চ হওয়া তাদের সাশ্রয়ী মূল্যের জনপ্রিয় OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটির উত্তরসূরি মডেলটি লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এমনকি, আসন্ন OnePlus Nord CE 4 Lite 5G ফোনটিকে সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা এদেশে ফোনটির আগমন নিশ্চিত করেছে।আর এখন OnePlus Nord CE 4 Lite 5G সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন ওয়েবসাইটেও হাজির হয়েছে। এই সার্টিফিকেশন থেকে আপকামিং ওয়ানপ্লাস হ্যান্ডসেট সম্পর্কে কি কি তথ্য উঠে এল, আসুন জেনে নেওয়া যাক।ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি স্মার্টফোনটি সংযুক্ত আরব আমিরশাহীর টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA) ওয়েবসাইটে CPH2621 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশনটি এই ফোনের 'ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি' নামটকে নিশ্চিত করেছে। সেইসাথে এটা স্পষ্ট যে ওয়ানপ্লাস এই ডিভাইসটিকে বিশ্বের বিভিন্ন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। যদিও ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি সম্পর্কে কোনও বিশদ তথ্য প্রকাশ করেনি, তবে নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটি সাশ্রয়ী মূল্যের ওপ্পো এ৩ হ্যান্ডসেটের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে এবং সম্ভবত এটি একই ধরনের স্পেসিফিকেশন সহ আসবে।হাতে থাকলে লাইফস্টাইল পাল্টে যাবে! বাড়ছে AI ফিচারযুক্ত ফোনের চাহিদা, রইল 3টি বেস্ট অপশনের হদিশওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে সম্ভবত ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি তার পূর্বসূরির তুলনায় একটি বড় আপগ্রেড হবে, যা একটি এলসিডি স্ক্রিন অফার করে। আশা করা যায় যে ডিভাইসটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে।Realme GT 6T: রিয়েলমির দুর্ধর্ষ ফোন এন্ট্রি নিচ্ছে ভারতে, ফাঁস হল দাম ও ফিচার্সপারফরম্যান্সের জন্য, সম্ভবত OnePlus Nord CE 4 Lite 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসরটি ব্যবহার করা হবে, যা ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।