বাতিল হয়ে যাবে পুরনো সব আধার কার্ড বড় নির্দেশ দিল UIDAI জেনে রাখুন

27th May 2024 10:10 am Country News
বাতিল হয়ে যাবে পুরনো সব আধার কার্ড বড় নির্দেশ দিল UIDAI জেনে রাখুন


ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। দেশের বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি খাতে মানুষের আধার কার্ডের প্রয়োজন পড়ে। জানা গিয়েছে, এবার আধার কার্ড সংক্রান্ত একটি বিশেষ নির্দেশ দিয়েছে UIDAI। এখন আধার কার্ড অ্যাক্টিভ রাখতে দুটো আপডেট অবশ্যই করতে হবে।প্রসঙ্গত, আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সময়সীমা ছিল ২০২৪ এর ১৪ই মার্চ পর্যন্ত। তবে পরে তা আরও তিন মাসের জন্য বাড়ানো হয়। তাই আগামী ১৪ জুন পর্যন্ত দেশের নাগরিকেরা বাড়িতে বসে বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করতে পারবে।UIDAI কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,আধার কার্ড ১০ বছরের বেশি পুরনো হলে এই সময়ের মধ্যে আপডেট করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে যে বহু মানুষের বাসস্থানের ঠিকানা, মুখের ছবি, বায়োমেট্রিক ইত্যাদি বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই জন্য আধার কার্ডের তথ্য পুনরায় আপডেট করতে বলা হয়েছে। পুরনো তথ্যগুলো আপডেট না করা হলেতথ্যগুলো ইনভ্যালিড থেকে যাবে।সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে আধার কার্ড আপডেট করার জন্য বলা হচ্ছে। এছাড়াও, আধার কার্ডের সমস্ত তথ্যের বানান ইত্যাদি কোনও ভুল থাকলেও আপডেট করে নিতে পারেন।সেই সঙ্গে অবশ্যই নিজেদের ছবিও আপডেট করতে হবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।