দক্ষিণ পূর্ব রেলে ২০২ টি লোকাল ট্রেন বাতিল দেখে নিন তালিকা

27th June 2024 8:41 pm Country News
দক্ষিণ পূর্ব রেলে ২০২ টি লোকাল ট্রেন বাতিল দেখে নিন তালিকা


দক্ষিণ পূর্ব রেলে সপ্তাহান্তে বাতিল ২০২টি লোকাল ট্রেন। খড়গপুর শাখার আন্দুল স্টেশনে কাজের জন্য ২০২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বাতিল করা হচ্ছে অনেকগুলি মেল, এক্সপ্রেস ট্রেনও। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। একগুচ্ছ ট্রেনের সূচিও পাল্টানো হচ্ছে।২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এই কাজ চলবে। ৫ ও ৬ জুলাই সব থেকে বেশি সংখ‌্যক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে ওই সময় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কাও থাকছে।একনজরে দেখে নেওয়া যাক কোন কোন মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে:

১২৮৫৭/ ১২৮৫৮ হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস 

১২০২১/ ১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 

১২৮৮৩/ ১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস 

১২৮৭১/ ২২৮৬২ হাওড়া-তিতলাগড়/কান্তবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস 

১৮০০৬ জগদলপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস 

১৮০০৫ হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস 

১৮০১১/ ১৮০১৩ হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 

১৮০১২/ ১৮০১৪ চক্রধরপুর/বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস 

২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস 

২২৮০৩ শালিমার-সম্বলপুর এক্সপ্রেসযা

ত্রাপথ বদল হচ্ছে

১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে চলবে 

২২৫০৪ ডিব্রুগড়-কন্নিয়াকুমারী এক্সপ্রেস আশরানাপুর-আসলে-নাপ্লা-আসলে-নাপ্লা রুটে চলবে

২২৫০২ নতুন তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে চলবে

১২৫১০ গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মিনাপুর-হিজলি-ভদ্রক হয়ে চলবে

১২৫১৬ শিলচর-কোয়ম্বাটোর এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে চলবে

ট্রেনের সময় বদল

১৮৬১৮ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস 

১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস 

১৮০১৪/ ১৮০১২ বোকারো স্টিল সিটি/চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস 

৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল 

১২২৬২ হাওড়া-সিএসএমটি মুম্বই দুরন্ত এক্সপ্রেস

২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস 

১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস

ট্রেনের রুট সংক্ষিপ্তকরণ

১৮০৪৪/১৮০৪৩ ভদ্রক-হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস 

১৮০০৪/১৮০০৩ আদ্রা-হাওড়া-আদ্রা রানি শিরোমণি এক্সপ্রেস 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।