খুদের টিফিন নিয়ে চিন্তা? চটজলদি বানিয়ে ফেলা যায় এমন স্বাস্থ্যকর ২টি পদ রইল আপনার জন্য

30th September 2024 9:14 pm Country News
খুদের টিফিন নিয়ে চিন্তা? চটজলদি বানিয়ে ফেলা যায় এমন স্বাস্থ্যকর ২টি পদ রইল আপনার জন্য


স্কুলের টিফিন নিয়ে কমবেশি সব বাবা-মাকেই ঝক্কি পোহাতে হয়। খুদে আজ এটা খাবে না, তো কাল সেটা। বায়না লেগেই আছে। হাতে গড়া রুটি-তরকারি দিলে মুখে রোচে না। পিৎজ়া-বার্গারের দিকেই ঝোঁক বেশি। মনের মতো খাবার না দিলেই কান্নাকাটি, চেঁচামেচি। টিফিন বাক্স যেমন দিচ্ছেন, তেমনই ফেরত আসছে। এখনকার ব্যস্ত সময়ে যেখানে মা-বাবা দু’জনেই কর্মরত, সেখানে রোজ সকালে সন্তানের পছন্দের নিত্যনতুন খাবার তৈরি করাও সমস্যার। এ দিকে শিশুকে স্বাস্থ্যকর খাবারও দিতে হবে। তা হলে উপায়?

ঘরের সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন পুষ্টিকর কিছু পদ। কম সময়ে তৈরিও হয়ে যাবে, আবার পুষ্টি উপাদানও থাকবে ভরপুর।

পাউরুটির উপমা

 

একঘেয়ে উপমা থেকে একটু স্বাদবদল হবে। বাড়িতে পাউরুটি থাকলেই আর চিন্তা নেই। তাই দিয়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই পদ।

উপকরণ

 

পাউরুটি ৬ পিস, সর্ষে, কারি পাতা, একটা গোটা পেঁয়াজ কুচনো, ২-৩টি কাঁচালঙ্কা, ১ চা চামচ আদা বাটা, একটা গোটা টম্যাটো, এক কাপ ক্যাপসিকাম কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এক চামচ করে।

প্রণালী

 

পাউরুটি ভাল করে সেঁকে নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। এ বার কড়াইতে তেল দিয়ে সর্ষে, কারি পাতা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। আঁচ মাঝারি রাখবেন। পেঁয়াজে বাদামি রং ধরলে টম্যাটো কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিন। এ বারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। নুন ও মিষ্টি দিতে হবে স্বাদ মতো। এ বারে সামান্য ২ চামচের মতো জল দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজ আর বাকি সব্জি ভাল করে নেড়ে নিন। এ বার পাউরুটির টুকরোগুলি কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিন ২-৩ মিনিটের মতো। তৈরি হয়ে যাবে পাউরুটির উপমা।

সব্জি দিয়ে প্যানকেক

 

উপকরণ:

 

সুজি দু’কাপ, টক দই আধ কাপ, ময়দা ২ চা চামচ, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিন্‌স কুচি ২ চা চামচ করে, নুন স্বাদমতো।

প্রণালী

 

সুজি আর দই ভাল করে মিশিয়ে মিনিট কুড়ি ঢেকে রাখুন। এর পর ওই মিশ্রণে সব সব্জি, ময়দা, নুন একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। ননস্টিক পাত্রে সামান্য তেল দিয়ে ওই মিশ্রণ থেকে প্যানকেকের আকারে স্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে সব্জি দিয়ে প্যানকেক। খেতে খুবই সুস্বাদু এবং সব্জিদিয়ে তৈরি হলে ভরপুর ফাইবারও থাকবে। শিশুর জন্য খুবই পুষ্টিকর।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।