প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আত্মবিশ্বাস প্রকাশ করে জানিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) একদিন স্বতঃস্ফূর্তভাবেই ভারতের অংশ হয়ে উঠবে। তাঁর মতে, এর জন্য সামরিক জয়ের প্রয়োজন হবে না।
রবিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, “পিওকের মানুষ নিজেরাই একদিন বলবে, ‘ম্যাঁ ভি ভারত হুঁ’। তারা ভারতীয় সংবিধানের অধীনে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের সুফল ভোগ করতে চাইবে।”
তিনি আরও দাবি করেন, আজ যেভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখে উন্নয়নের ধারা স্পষ্ট, ঠিক তেমনই পিওকের সাধারণ মানুষও ভারতের মূল স্রোতের অংশ হতে আগ্রহী হবে।
রাজনাথ সিংয়ের বার্তা শুধু কূটনৈতিক নয়, একধরনের আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গিও প্রকাশ করেছে যে, ভবিষ্যতে পিওকের ভবিষ্যৎ ভারতের সঙ্গেই জড়িত থাকবে।