যুদ্ধের মাঝে সরকারকে আবেদন, গাজায় আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন

10th October 2023 8:56 pm Country News
যুদ্ধের মাঝে সরকারকে আবেদন, গাজায় আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন


মঙ্গলবারই ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন করেছিলেন নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। ভারত ইজরায়েলের পাশে রয়েছে বলে বার্তাও দিয়ে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর মাঝেই ইজরায়েল আক্রমণ হানছে যেখানে, সেই গাজায় আটকে থাকা ভারতীয়রা দেশের সরকারের কাছে করলেন আবেদন। 

 

যেমন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা লুবনা নাজির সাবু। কাজের সুবাদে থাকেন গাজাতে। প্রসঙ্গত, ইজরায়েলের একাধিক যায়গায় মিসাইল হানা থেকে বাঁচতে নিরাপদ শেল্টার থাকলেও গাজা এলাকাতে সেভাবে নেই। আর যার জেরেই রোজ প্রাণের আশঙ্কা নিয়ে যুদ্ধবিধস্ত এলাকাতে থাকতে হচ্ছে ভারতের বাসিন্দাদের। তাই এই অবস্থায় বাসিন্দাদের যাতে সরকারের পক্ষ থেকে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হয়, সেই আবেদনই সরকারের কাছে রেখেছেন গাজা নিবাসী ভারতীয় বাসিন্দারা। 

 

রাশিয়া-ইউক্রেন রেষারেষির মধ্যে এবার ইজরায়েল-হামাসের মুখোমুখি সংঘাতে রক্তগঙ্গা। সময় যত গড়াচ্ছে ততই ঘোরাল হচ্ছে মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। হামাস বাহিনীর লাগাতার হামলায় ক্ষতবিক্ষত ইজরায়েল।

 

পাল্টা গাজায় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমা বর্ষণের অভিযোগ উঠল ইজরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে। দু'পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, প্রায় ১৬০০ মৃত্যু হয়েছে। ইজরায়েল-হামাস সংঘর্ষ ইতিমধ্যেই প্রাণ কেড়েছে দেড় হাজার জনের। শতাধিক মানুষকে যুদ্ধবন্দি করার অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে। 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চারদিনের অচলাবস্থা চলাকালীন ইসরায়েলি হামলায় ১৪৩ শিশু ও ১০৫ নারীসহ ৭০৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪০০০ এরও বেশি। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ৯০০ মানুষ নিহত ও ২,৬০০ জন আহত হয়েছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।