প্রধানমন্ত্রী আসবেন, তাই পথকুকুরদের জুটল নতুন ‘গয়না’! শতাধিক সারমেয়র গলায় ‘কিউআর কোড কলার’

11th October 2023 7:52 pm Country News
প্রধানমন্ত্রী আসবেন, তাই পথকুকুরদের জুটল নতুন ‘গয়না’! শতাধিক সারমেয়র গলায় ‘কিউআর কোড কলার’


নভি মুম্বইয়ের খারঘর এলাকার এমন শতাধিক পথকুকুরের গলায় পরিয়ে দেওয়া হয়েছে এই কিউআর কোড কলার। নতুন ‘গয়না’র নেপথ্যে অবশ্য একটি কারণও রয়েছে। আগামী রবিবার নভি মুম্বই মেট্রো লাইনের উদ্বোধনে খারঘরে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারিখ নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত না হলেও প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছে খারঘরে। তবে পথকুকুরদের ‘গয়না’ সরকারি উপহার নয়। বরং সরকারি পদক্ষেপ থেকে বাঁচতেই ওই কলার পরানো হয়েছে তাদের।

 

গত ৮ অক্টোবর থেকে এই প্রক্রিয়া শুরু করেছেন নভি মুম্বইয়ের পশুপ্রেমীরা। পশুদের অধিকার নিয়ে আন্দোলনকারী সীমা টঙ্কের নেতৃত্বে এই প্রক্রিয়াটি শুরু হয়। কেন তিনি পথকুকুরদের কলার পরাচ্ছেন, তা জানতে চাওয়ায় সীমা বলেন, ‘‘সাধারণত ভিআইপিরা এলে এলাকা পরিষ্কার করার হুজুগ ওঠে। সেই সময় কোপ পড়ে পথকুকুরদের উপর। নগর প্রশাসন তখন শহর জুড়ে এই পথকুকুরদের গাড়িতে তুলে নিয়ে গিয়ে অন্যত্র ছেড়ে দিয়ে আসে। ‘ঘর’ছাড়া হয়ে দিশেহারা হয়ে পড়ে ওরা। খাবার জোটে না অনেক সময়ে। তাই আমরা ওদের গলায় পরিচয়পত্র দেওয়া কিউআর কোড কলার পরিয়েছি। ওই কোড স্ক্যান করলেই জানা যাবে কুকুরটি কোথাকার। কারা তার রক্ষণবেক্ষণের দায়িত্বে আছে। কারাই বা ওই কুকুরদের নিয়মিত খেতে দেয়— সব তথ্য। যদি এদের তুলে নিয়ে গিয়ে দূরে কোথাও ছেড়ে দেওয়াও হয়, তবে ওই পরিচয়পত্র দেখে কোনও পশুপ্রেমী আবার যথাস্থানে ফিরিয়ে দিতে পারেন কুকুরগুলিকে।’’





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।