৩ বিশ্বরেকর্ড: রোহিত-ঝড়ে নজির ভাঙল দুই ব্যাটারের, কোন দু’জনকে টপকে গেলেন ভারত অধিনায়ক

11th October 2023 9:53 pm Sport
৩ বিশ্বরেকর্ড: রোহিত-ঝড়ে নজির ভাঙল দুই ব্যাটারের, কোন দু’জনকে টপকে গেলেন ভারত অধিনায়ক


আন্তর্জাতিক ক্রিকেট সব ফরম্যাট মিলিয়ে সব থেকে বেশি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। ভেঙে দিয়েছেন ক্রিস গেলের রেকর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে অষ্টম ওভারে এই রেকর্ড গড়েছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে রোহিতের ছক্কার সংখ্যা ৫৫৬। ক্রিস গেলের ছক্কার সংখ্যা ৫৫৩। আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ৫৫১টি ছক্কা ছিল রোহিতের। অর্থাৎ, গেলকে টপকাতে গেলে তিনটি ছক্কা মারতে হত তাঁকে। ম্যাচের পঞ্চম ওভারের দ্বিতীয় হলে লং অফের উপর দিয়ে প্রথম ছক্কা মারেন রোহিত। সপ্তম ওভারের চতুর্থ বলে ডিপ স্কয়্যার লেগের উপর দিয়ে আসে দ্বিতীয় ছক্কা। সেই সঙ্গে গেলকে ছুঁয়ে ফেলেন রোহিত। পরের ওভারে পঞ্চম বলে মিড উইকেট এলাকায় নিজের পছন্দের পুল শটে ছক্কা মেরে গেলের রেকর্ড ভেঙে দেন ভারত অধিনায়ক। শেষ পর্যম্ত ৮৪ বলে ১৩১ রান করেন রোহিত।

 

আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৪৭৩টি ইনিংসে ৫৫৫টি ছক্কা মেরেছেন রোহিত। গেল ৫৫৩টি ছক্কা মারতে নিয়েছেন ৫৫১টি ইনিংস। তালিকায় তিন নম্বরে রয়েছে পাকিস্তানের শাহিদ আফ্রিদি। ৫০৮টি ইনিংসে ৪৭৬টি ছক্কা মেরেছেন তিনি। ৪৭৪টি ইনিংসে ৩৯৮টি ছক্কা মেরে চার নম্বরে নিউ জ়িল্যান্ডের ব্রেন্ডম ম্যাকালাম। পাঁচ নম্বরে নিউ জ়িল্যান্ডেরই মার্টিন গাপটিল। ৪০২টি ইনিংসে ৩৮৩টি ছক্কা মেরেছেন তিনি। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে এক মাত্র রোহিতই এখনও খেলবেন। অর্থাৎ, ছক্কার নিরিখে সবার থেকে অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।