বিশ্বকাপ চলার সময়েই টিম ইন্ডিয়া শুনল দুঃসংবাদ! প্রয়াত ভারতের প্রাক্তন ক্যাপ্টেন

23rd October 2023 6:02 pm Country News
বিশ্বকাপ চলার সময়েই টিম ইন্ডিয়া শুনল দুঃসংবাদ! প্রয়াত ভারতের প্রাক্তন ক্যাপ্টেন


দেশের মাটিতে বিশ্বকাপ চলছে।।এমন সময়েই দুঃসংবাদ ভারতের। প্রয়াত হলেন জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন এবং তর্কাতীতভাবে দেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঁ হাতি স্পিনার বিষেন সিং বেদি।টিম ইন্ডিয়ার হয়ে খেলে ৬৭ ম্যাচে ২৬৬ উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেটের সংখ্যা ১৪টি। এক টেস্টে ১০ উইকেট সংগ্রহের নজির ও রয়েছে তাঁর নামের পাশে।৭৭ বছরের কিংবদন্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রয়ে গেলেন স্ত্রী অঞ্জু, পুত্র অঙ্গদ এবং কন্যা নেহা।টিম ইন্ডিয়ার স্বর্ণযুগের স্পিনারদের অন্যতম ছিলেন বিষেন সিং বেদি। এরাপল্লী প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর এবং শ্রীনিবাস ভেঙ্কট রাঘবনের সঙ্গে বেদিকে জুড়ে তৈরি হয়েছিল প্রবাদপ্রতিম স্পিন-চতুষ্টয়ী। ১৯৬৬ থেকে ১৯৭৮- এক দশকের বেশি সময় ধরে চার এই কিংবদন্তি স্পিনার ভারতের বোলিং আক্রমণের শিরদাঁড়া হয়ে দাঁড়িয়েছিলেন। ১৯৯০-এ অল্প সময়ের জন্য টিম ইন্ডিয়ার ম্যানেজারের ভূমিকাও পালন করেছেন নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সফরের সময়।ভারতের বিদেশ সফররত দলের ম্যানেজার হওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচক ছিলেন একটা টার্মে। মনিন্দর সিং এবং মুরলি কার্তিকের মত জাতীয় দলে খেলা স্পিনারদের মেন্টরও ছিলেন তিনি। ক্রিকেট বিশ্বে সমাদৃত ছিলেন টেকনিক্যাল দূরদৃষ্টির জন্য। সোমবারের পর অতীত হয়ে গেলেন তিনি।কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, 'জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বোলার ছিলেন, যাঁকে বর্তমান প্রজন্মও মনে রেখেছে, সেই বিষেন সিং বেদি আর নেই। বিশ্ব ক্রিকেটে এটা চরম দুঃসংবাদ। হিমাচল ক্রিকেটের কথা বললেও ওঁর কৃতিত্ব স্বীকার করতে হয়। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।