৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধন, কোথায়-কীভাবে করবেন ? জানুন

2nd November 2023 1:11 pm Country News
৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধন, কোথায়-কীভাবে করবেন ? জানুন


ভোটার তালিকার নাম সংশোধর করাবেন ? বাসস্থান বা ঠিকানা পরিবর্তন করবেন ? তাহলে আর দেরি করবেন না। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধন করা যাবে। ১ নভেম্বর থেকে এই সংশোধন শুরু হয়েছে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।নির্বাচন কমিশনরে তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে, পরিবর্তন করতে অথবা যে কোনও তথ্য সংশোধনের জন্য বুথ লেভেলে আবেদন করতে হবে।বিশেষ প্রচার চালানো হবে, ৪, ৫, ১৮, ২৫, ২৬ নভেম্বর। এছাড়াও ৩ ডিসেম্বর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে আরও জানানো হয়েছে, অনলাইনেও ভোটার তালিকা সংশোধন করা যাবে। অর্থাত্‍ বাড়িতে বসেই করা যাবে ভোটার কার্ডের সংশোধন। বাড়িতে বসে সংশোধন করলে দ্রুত হবে। ভোটর কার্ড অনলাইনে সংশোধন করার জন্য ভোটার হেল্প লাইন অ্যাপ ডাউনলোড করতে হবে। এ বার প্রত্যেক ক্ষেত্রেই 'এগ্রি' অপশনে ক্লিক করতে হবে। এর ফলে ভোটার হেল্প লাইন অ্যাপটিকে আপনার স্মার্ট ফোনের কয়েকটি ড্রাইভের 'অ্যাক্সেস' দিয়ে দেওয়া হবে।তারপর ই ভি পি অর্থাত্‍ ইলেকটোরাল ভেরিফিকেশন প্রোগ্রাম লেখা ট্যাবে ক্লিক করতে হবে। এই ট্যাবে ক্লিক করলেই শুরু হয়ে যাবে ভোটারের তথ্য যাচাই করার প্রক্রিয়া। প্রথমে চাওয়া হবে আপনার অর্থাত্‍ আবেদনকারীর মোবাইল নম্বর। এই মোবাইল নম্বর লিঙ্ক করা হবে আপনার ভোটার আই ডি কার্ডের সঙ্গে। এ বার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ও টি পি অ্যাপের নির্দিষ্ট অংশে সাবমিট করতে হবে। তার পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এ বার এপিক নম্বরের সাহায্যে আপনার ভোটার কার্ডের তথ্য সার্চ করা হবে। সেখানে আপনার তথ্য পাওয়া গেলে এ বার 'ইটস মি' অপশনে ক্লিক করতে হবে। এর পর মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা 'ইয়েস' অপশনে ক্লিক করলেই ভোটার কার্ডের সঙ্গে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটি সংযুক্ত হয়ে যাবে। ভোটার আই ডি কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি সংযুক্ত হয়ে গেলে এ বার 'ওকে' অপশনে ক্লিক করুন। এবার এই অপশনে ক্লিক করা মাত্রই মোবাইলের স্ক্রিনে খুলে যাবে আপনার ছবি-সহ ভোটার কার্ড। এই স্ক্রিনেই এ বার দেখতে পাবেন মডিফাই অপশন। মডিফাই অপশনে ক্লিক করলেই নিজের ঠিকানা বদলে দিন। নাম অথবা অন্যান্য কোনও তথ্যে ভুল থাকলে সেটাও এখানেই সংশোধন করে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।