শ্রাবন্তীর জীবনে নতুন সঙ্গী লুকোছাপা না করেই আদুরে ছবি আনলেন প্রকাশ্যে

10th November 2023 5:00 pm Country News
শ্রাবন্তীর জীবনে নতুন সঙ্গী লুকোছাপা না করেই আদুরে ছবি আনলেন প্রকাশ্যে


পরনে রাতপোশাক। ঘুম থেকে উঠেই যে ছবিটি তুলেছেন নায়িকা। তা তাঁর ইনস্টাগ্রাম পোস্টেই স্পষ্ট। ঘুম থেকেই উঠেই আদুরে মেজাজে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে দেখা যাবে কখনও তিনি ঘুরতে যাচ্ছেন বিদেশে। কখনও আবার প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে বৃহস্পতিবার যে এমন নতুন চমক আসবে, সেটা হয়তো অনেকেই আশা করেননি।চট্টোপাধ্যায় পরিবারে এল নতুন সদস্য। জীবনের নতুন সদস্যকে প্রকাশ্যে আনলেন নায়িকা নিজেই। যদিও এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে উত্‍সাহী নন অভিনেত্রী। তবে নতুন সদস্যকে পেয়ে যে খুবই খুশি তিনি তা বোঝা যাচ্ছে তাঁর ছবিতেই।শ্রাবন্তী এমনিতেই পোষ্যপ্রেমী। তাঁর বাড়িতে এত দিন তিনটি পোষ্য ছিল। এ বার যুক্ত হল আরও এক জন। নায়িকার কোলে তাঁর নতুন সদস্যকে দেখে খুশি ইন্ডাস্ট্রির অনেকেই। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই মন্তব্য করেছেন। শ্রাবন্তী আদুরে ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত।' মিমি, শুভশ্রীরাও সমান উত্তেজিত।মিমির প্রশ্ন, তাঁর নতুন সন্তানের কী নাম রেখেছেন নায়িকা? তাঁর এই নতুন সদস্যের নাম 'রোজ়'। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে আপাতত ছেলে, বন্ধু এবং পোষ্যদের নিয়ে নিজের সংসার গোছাচ্ছেন শ্রাবন্তী।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।