২০২৪ সালের IPL-এ খেলবেন পন্থ? বড় আপডেট দিলেন সৌরভ গাঙ্গুলি

10th November 2023 5:07 pm Country News
 ২০২৪ সালের IPL-এ খেলবেন পন্থ? বড় আপডেট দিলেন সৌরভ গাঙ্গুলি


গত বছর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর ঋষভ পন্থ দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। অনেকেই তাঁর এত দ্রুত ফিটনেস আশা করেননি। তিনি রিহ্যাব থেকে শুরু করে জিম সবকিছুতেই অংশগ্রহণ করেছেন। সম্প্রতি তিনি ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন।এবার তিনি ২০২৪ সালের আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছেন।কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে তিনি প্রস্তুতি শুরু করেছেন।পন্থকে দলের ক্যাম্পে দেখে অনেকেই অবাক হয়েছেন। এক বছরেরও কম সময়ে তিনি মাঠে নামবেন এটা অনেকেই আশা করতে পারেননি। ফলে সমর্থকরা তাঁর ফিটনেস নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন।সৌরভ গঙ্গোপাধ্যায়ও পন্থের ভবিষ্যত্‍ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "ঋষভ পন্থ এখন ভালো জায়গায় রয়েছে। তিনি পরের মরশুম থেকে খেলবেন। তিনি এখন অনুশীলন করবেন না। ১১ নভেম্বর পর্যন্ত ক্যাম্পে থাকবেন। পন্থের সঙ্গে দলের ব্যাপারে কথা হয়েছে। আসন্ন নিলামের আগে ওর সঙ্গে কথা হয়েছে, ও তো দলের নেতা।"কলকাতায় ট্রেনিং ক্যাম্পে পন্থকে কোনও সমস্যায় দেখা যায়নি। তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। তাঁর হাঁটুতে কোনও স্ট্র্যাপও দেখা যায়নি। যা দেখে বোঝা যায় তিনি ফিটনেসের কত কাছে পৌঁছে গিয়েছেন।জাতীয় দলে কবে ফিরবেন?২০২৪ সালের জানুয়ারি মাসে পন্থকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। এছাড়াও সেই সময় আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে। যেহেতু সামনে টি-২০ বিশ্বকাপ তাই তাঁকে বিশ্বকাপে খেলানো হতে পারে।তবে বোর্ড কর্তাদের একাংশ মনে করেন, পন্থকে আগে ঘরোয়া ক্রিকেট খেলে আসা উচিত। ঘরোয়া ক্রিকেট খেলে মনোবল বাড়িয়ে জাতীয় দলে ফেরা উচিত।২০২৪ সালের আইপিএল-এর কথা মাথায় রেখে দিল্লি ক্যাপিটালস সব দলের থেকে আগে ক্যাম্প শুরু করে দিল। কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের এক জায়গায় আনলেও ক্যাম্প শুরু করেনি। দিল্লি গতবারের হতাশা কাটানোর জন্য এই দ্রুত ক্যাম্প শুরু করে দিল। গতবার দিল্লি ক্যাপিটালস নবম স্থানে শেষ করে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।