৬ বলে ৬ উইকেট ডাবল হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড বিশ্বকাপের মাঝেই কোথায় দেখা গেল এই নজির?

13th November 2023 3:53 pm Country News
৬ বলে ৬ উইকেট ডাবল হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড বিশ্বকাপের মাঝেই কোথায় দেখা গেল এই নজির?


বিশ্বকাপের মাঝে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার। সেখানকার ঘরোয়া ক্রিকেটে এক ওভারের ৬ বলে ৬টি উইকেট নিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা দেখা যায়নি।অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগে সার্ফার্স প্যারাডাইজের বিরুদ্ধে খেলা ছিল মুদগিরাবার।সেই ম্যাচে শেষ ওভারে জিততে ৫ রান দরকার ছিল সার্ফার্সের। শেষ ওভারে বল করতে আসেন মুদগিরাবার অধিনায়ক গ্যারেথ মর্গ্যান। ওভারের প্রতিটি বলেই উইকেট নেন তিনি। ৪ রানে দলকে জিতিয়ে দেন মর্গ্যান। প্রথম বলেই সার্ফার্সের ওপেনার জেক গারল্যান্ডকে আউট করেন মর্গ্যান। জেক তখন ৬৫ রান করে খেলছিলেন। পরের পাঁচটি বলে পাঁচ জনকে শূন্য রানে ফেরান তিনি। ম্যাচ শেষে মর্গ্যান বলেন, ''বিশ্বাস হচ্ছে না। ওভার শুরুর আগে আম্পায়ার বলেছিল, আমি হ্যাটট্রিক নিতে পারলে তবেই দলের জেতার সুযোগ থাকবে। হ্যাটট্রিক নয়, ডাবল হ্যাটট্রিক হয়েছে। ক্রিকেটে এটা হতে পারে ভাবতেই পারিনি। শুধু উইকেট লক্ষ্য করে বল করেছি। তাতেই সাফল্য এসেছে।''এর আগে এক ওভারে পাঁচটি উইকেট নেওয়ার ঘটনা তিন বার ঘটেছে। ২০১১ সালের নিউ জ়িল্যান্ডের নিল ওয়াগনার, ২০১৩ সালে বাংলাদেশের আল আমিন হোসেন ও ২০১৯ সালে ভারতের অভিমন্যু মিথুন এই কীর্তি করেছিলেন। এ বার ওভারের ছ'টি বলেই উইকেট নিলেন মর্গ্যান।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।