সুখবর গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় সেক্টর ফাইভ দিনক্ষণ জানাল রেল

14th November 2023 3:32 pm Country News
সুখবর গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় সেক্টর ফাইভ দিনক্ষণ জানাল রেল


গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাতায়াতের সম্ভ্রাব্য দিনক্ষণ জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বেশ কয়েক দফা ট্রায়াল রান হয়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, সবকিছু পরিকল্পনাক্ষমািক চললে আগামী বছরের জুনেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা চালু করে দেওয়া সম্ভব হবে। জুন মাসেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার টার্গেট রয়েছে।কলকাতা মেট্রোর তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে ইতিমধ্যেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা দেওয়া হচ্ছে। এর ফলে তথ্য প্রযুক্ত নগরী সল্টলেকের সঙ্গে শহর ও শহরতলির মানুষজনের যোগাযোগ আরও সহজ হয়েছে। ভিড় রাস্তার যানজট এড়িয়ে খুব কম সময়েই শিয়ালদহ থেকে পৌঁছে যাওয়া যাচ্ছে সেক্টর ফাইভে। আর এবার যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে, যত দ্রুত সম্ভব হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করে দিতে চাইছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট প্রায় তৈরি হয়ে গিয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বউবাজার এলাকার বাকি কাজও দ্রুত শেষ হয়ে যাবে। আগামী বছরের শুরুতেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হয়ে যাবে। আশা করা হচ্ছে, আগামী বছরের জুনে সেক্টর ফাইফ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া যাবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।