চব্বিশের বিশ্বকাপে নেই সামি? কী কারণ?

2nd December 2023 10:49 pm Country News
চব্বিশের বিশ্বকাপে নেই সামি? কী কারণ?


তেইশের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) আগুনে ফর্মে ছিলেন মহম্মদ সামি (Mohammed Shami)। একের পর এক স্পেল উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে কামাল করেছেন সামি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের (India vs New Zealand Semi Final 2023) বিরুদ্ধে ৭ উইকেট নেন।নতুন বছরে অপেক্ষা করছে টি-২০ বিশ্বকাপ। শোনা যাচ্ছে তাতে ভরসাযোগ্য এই পেসারকে নাও খেলাতে পারে ভারত। বিসিসিআই সূত্রে এমনটাই খবর। দুর্দান্ত পারফরম্যান্সের পরও কেন বিশ্বকাপে খেলানো হবে না সামিকে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।তেইশের বিশ্বকাপ সাক্ষী ছিল সামি ম্যাজিকের। তবে সেই সামিকেই আগামী টি-২০ বিশ্বকাপে নাও খেলানো হতে পারে। সামির বয়স, ফিটনেস, ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট এই বিষয়গুলি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। হয়তো সামিকে দলে রাখা হবে। কিন্তু একাদশে অটোমেটিক চয়েজ হবেন না। একমাত্র খুব প্রয়োজন হলে তবেই দেখা যেতে সামিকে। সামির যা বয়স তাতে তিন ফরম্যাটে তাঁকে খেলাতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একজন পেসারের পক্ষে তিন ফরম্যাটে নিয়মিত খেলা কষ্টকর। পিটিআই সূত্রে খবর, সামির গোড়ালিতে চোট রয়েছে। যা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। যদিও পরবর্তী ভারত-দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে রয়েছেন সামি।সামির চোট কতটা গুরুতর এই বিষয়ে বিসিসিআইয়ে দাবি যদিও ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, “সামি ফিট না থাকলে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রাখা হত না।” সামির ফিটনেস নিয়ে তৈরি হয়েছে দ্বি-মত। আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে সামির উপস্থিতিই নিশ্চিত করবে সবটা। আগামীতে কীভাবে সামিকে ব্যবহার করে ভারত, তা দেখার আশায় মুখিয়ে রয়েছেন সামি ভক্তরা।টি-টোয়েন্টি বিশ্বকাপে সামিকে দেখা যাবে কিনা, তা নির্ভর করতে পারে আগামী আইপিএলেও। লাল-বলে সামির দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে সামি কতটা কার্যকর হয়ে উঠতে পারেন, আইপিএল থেকেই হয়তো আভাস নিতে চাইবেন নির্বাচকরা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।