বছর শেষে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান কবে-কোথায় হবে মহারণ?

2nd December 2023 10:54 pm Country News
বছর শেষে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান কবে-কোথায় হবে মহারণ?


ফের দেখা যাবে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। গত দুই বছরে টি২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। আর এবার আবারও মুখোমুখি হচ্ছে তারা। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, ক্রিকেট ফ্যানদের কাছে এই লড়াই খুব স্পেশাল।চলতি মাসে যখন টিম ইন্ডিয়ার সিনিয়ররা ব্যস্ত থাকবেন দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এই সফরে ভারতের সিনিয়র দল টি২০, একদিনের সিরিজ ও টেস্ট সিরিজ খেলবেন। তাই বোঝাই যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচে রোহিত শর্মারা (Rohit Sharma) খেলবেন না। আসলে, জুনিয়র এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ইতিমধ্য়েই যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে জানা গিয়েছে কবে ভারত-পাক মহারণ। দুবাইয়ে ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেখানেই দেখা যাবে এই মহারণ।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ ডিসেম্বর। আর আগামী ১০ ডিসেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। জুনিয়র লেভেল হলেও আরও একবার ভারত-পাক দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমিরা। সিনিয়র দলের বিশ্বকাপে একবারই বাবর আজমদের মুখোমুখি হয়ে জিতেছেন রোহিত শর্মারা। এবার পাকিস্তানের ছোটরা মুখিয়ে থাকবে এর বদলা নিতে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া চেষ্টা চালাবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলও। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রীড়াসূচি:

৮ ডিসেম্বর: ভারত বনাম আফগানিস্তান, পাকিস্তান বনাম নেপাল।

৯ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আমিরশাহি, শ্রীলঙ্কা বনাম জাপান।

১০ ডিসেম্বর: ভারত বনাম পাকিস্তান, আফগানিস্তান বনাম নেপাল।

১১ ডিসেম্বর: শ্রীলঙ্কা বনাম আমিরশাহি, বাংলাদেশ বনাম জাপান।

১২ ডিসেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান, ভারত বনাম নেপাল।

১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আমিরশাহি বনাম জাপান।

১৫ ডিসেম্বর: প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল।

১৭ ডিসেম্বর: ফাইনাল





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।