গিজারের দিন শেষ মাত্র ১০০০ টাকায় এলো নতুন যন্ত্র সারাদিন মিলবে গরম জল

2nd December 2023 11:00 pm Country News
গিজারের দিন শেষ মাত্র ১০০০ টাকায় এলো নতুন যন্ত্র সারাদিন মিলবে গরম জল


প্রতিবছরের মতো এ বছরেও দরজায় কড়া নেড়েছে শীত। ইতিমধ্যেই শহরাঞ্চলের দিকে না হলেও গ্রামের দিকে পড়েছে হিমেল ছোঁয়া। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকতে দেখা যাচ্ছে গ্রামের পথ-ঘাট। যা এক অন্য অনুভূতি। তবে অপরদিকে এই ঠান্ডা ভয় ধরাচ্ছে বহু শীতকাতুরে মানুষদের।কারণ শীতকাল মানেই হার কাঁপুনি ঠান্ডা। জলে হাত দিলেই গা শিউরে ওঠে। ফলে অনেকেই শীতকালে স্নান করা ভুলে যায়। এমনকি জলে হাত দিতেই ভয় পায়। তবে এর জন্য ধনী ব্যক্তিরা বাড়িতে গিজার বসিয়ে জলের নানা কাজকর্ম সারেন। কিন্তু মধ্যবিত্তদের কি হবে? তাদের তো গিজার কেনার অত টাকা নেই। তবে তার মুশকিল আসান জানানো হয়েছে আজকে এই প্রতিবেদনে। তাদের জন্য বাজারে এসেছে পকেট ফ্রেন্ডলি গিজার (Instant water heater)। কোথায় পাওয়া যাচ্ছে? গিজারের দামই বা কত? জানুন এই প্রতিবেদনে এবং সেকেন্ডের মধ্যে জল গরম করতে কিনে নিন এই গিজার।কনকনে ঠান্ডায় ঠান্ডা জলের হাত থেকে বাঁচার জন্য অনেকেই গিজার কেনেন। যার দাম মধ্যবিত্তদের কাছে অনেকটাই বেশি। ফলে মধ্যবিত্তরা এই দামী গেজেট কিনতে না পেরে গ্যাসে বা উনানে গরম জল করে তাদের জলের কাজ মেটান। কিন্তু তাতে অনেকটাই সময় ব্যয় হয়। পাশাপাশি গ্যাসের খরচও বৃদ্ধি হয়। তাই সেই মধ্যবিত্তদের কথা ভেবেই বাজারে আনা হয়েছে এক সস্তার গিজার। যা পাওয়া যাবে ১০০০ টাকায়। আসুন সেই গিজারটির খুটিনাটি জেনে নেওয়া যাক। দীর্ঘ সময় ব্যয় করে গ্যাস বা উনানে আর জল গরম করতে হবে না। বাড়িতে আনুন ১০০০ টাকার এই পকেট ফ্রেন্ডলি গিজার। উল্লেখ্য এমনি গিজারের সবথেকে কম দাম হল ৫০০০ টাকা। তবে এই গিজার ৫ হাজার নয়, পেয়ে যাবেন ১০০০ টাকার বিনিময়ে। এই গিজারের নাম Fortay ১০০L ইনস্ট্যান্ট ওয়াটার হিটার (Instant water heater)। যা ১০০ লিটার জল ধারণ ক্ষমতা সহ ইলেকট্রিক হিটার। যা কিনলে ২০% পার্সেন্ট ছাড় পাওয়া যাবে। কোথায় অ্যাভেলেবেল এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার? কতই বা দাম?Fortay ১০০L ইনস্ট্যান্ট ওয়াটার গিজার পাওয়া যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম flipkart-এ। ১,৫৯৯ টাকার বিনিময়ে বাড়িতে এসে যাবে এই সস্তার গিজার।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।