শীত পড়তেই ব্রণয় ভরেছে মুখ! পুদিনা পাতায় লুকিয়ে আছে মুক্তির উপায়, কী ভাবে ব্যবহার করবেন?

14th December 2023 11:17 pm Country News
শীত পড়তেই ব্রণয় ভরেছে মুখ! পুদিনা পাতায় লুকিয়ে আছে মুক্তির উপায়, কী ভাবে ব্যবহার করবেন?


ব্রণর কোনও মরসুম নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা— যে কোনও ঋতুতেই ব্রণ জাঁকিয়ে বসতে পারে। শীতকালে ব্রণর সমস্যা আরও জাঁকিয়ে বসে। তৈলাক্ত ত্বক হলে আর রক্ষে নেই, ব্রণ অবশ্যম্ভাবী। ব্রণ তাড়াতে বাজারচলতি প্রসাধনীর ব্যবহার করে থাকেন অনেকেই। তাতে অনেক সময় কোনও সুফল পাওয়া যায় না। বরং হিতে বিপরীত হয়। এই সমস্যার একটি অন্যতম সমাধান হতে পারে পুদিনা পাতা। ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই পাতা। শরীরের জমে থাকা দূষিত পদার্থ দূর করতে পুদিনার পাতা দিয়ে তৈরি ডিটক্স পানীয় খান অনেকেই। কিন্তু ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন এই পাতা?

পুদিনা পাতা এবং মুলতানি মাটি

 

ত্বকের পরিচর্যায় মুলতানি মাটির জুড়ি মেলা ভার। ত্বক ভিতর থেকে নরম রাখতে দারুণ কার্যকর এই মাটি। একটি পাত্রে এক চামচ মুলতানি মাটি, এক চামচ দই, অল্প মধু এবং কিছু পুদিনা পাতা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে ত্বকে ব্যবহার করুন। সুফল পাবেন।

পুদিনা এবং গোলাপজল

 

ত্বক ভাল রাখতে গোলাপজলের ভূমিকা বলা বাহুল্য। পুদিনা পাতাগুলিকে মিক্সিতে ঘুরিয়ে প্রথমে একটি থকথকে মিশ্রণ বানিয়ে নিন। এ বার এই মিশ্রণটির মধ্যে পরিমাণ মতো গোলাপজল এবং কিছুটা গ্লিসারিন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে ত্বকে লাগান। ত্বকের অনেক সমস্যা দূর হবে এতে।

পুদিনা পাতা এবং কলা

 

পুদিনার মতো ত্বকের জন্য কলাও অত্যন্ত উপকারী। কলায় রয়েছে প্রচুর স্বাস্থ্যকর উপাদান। ৪-৫টি পুদিনা পাতা এবং একটি পাকা কলা একসঙ্গে মিশিয়ে মিক্সিতে এক বার ঘুরিয়ে মিশ্রণ বানিয়ে নিন। স্নানের আগে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ ও ব্রণমুক্ত।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।